সর্বশেষ

সারাদেশ

জামালপুরে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ১৫ জুন, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুর সদর উপজেলায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে মোট ১৬টি দল অংশ নেয়। বিজয়ীদের মধ্যে মেডেল, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

জামালপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

জামালপুর সদর উপজেলায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। এ সময় আরও বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮টি বালক দল ও ৮টি বালিকা দল অংশগ্রহণ করে। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় বগাবাইদ উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়।

অন্যদিকে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। একই বিভাগে রানার্সআপ হয় সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলোর খেলোয়াড়দের মধ্যে মেডেল, ক্রেস্ট এবং সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন