সর্বশেষ

সারাদেশ

সন্তোষপুর ইউপি প্যানেল চেয়ারম্যান খাদিজা বেগমকে অব্যাহতি

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ১৩ জুন, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে জেলা প্রশাসন।
ইউপি প্যানেল চেয়ারম্যান খাদিজা বেগম

বিভিন্ন অভিযোগের তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় এবং প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেলা প্রশাসক অন্নাপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত ১০ জুনের এক আদেশে খাদিজা বেগমকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। একই আদেশে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সচল রাখতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ কবিরকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর খাদিজা বেগম সন্তোষপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব নেওয়ার পর থেকে পরিষদের একাধিক সদস্যের সঙ্গে তার মতবিরোধ ও দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরবর্তীতে ইউপি সদস্যরা তার বিরুদ্ধে অসদাচরণ, অনিয়ম এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খাদিজা বেগমকে নিয়ে একটি ভিডিও ও কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় এবং জনপ্রতিনিধির আচরণ নিয়ে প্রশ্ন ওঠে।

তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নয়, বরং দীর্ঘদিন ধরে থাকা বিভিন্ন অভিযোগ তদন্তের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর পরই প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. খোদাদাদ হোসেন জানান, ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখা এবং জনসেবা অব্যাহত রাখার স্বার্থে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অভিযোগগুলোর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

অন্যদিকে, এ বিষয়ে মোছা. খাদিজা বেগমের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন