সর্বশেষ

সারাদেশ

উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক নকশা বাতিলের দাবিতে মানববন্ধন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বুধবার, ১০ জুন, ২০২৬ ২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়কের নকশা অনুমোদনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিল করে নতুনভাবে নকশা প্রণয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। “উলিপুরের ভুক্তভোগী জনগণ” ব্যানারে আয়োজিত কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পক্ষ থেকে স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে গোপনে প্রস্তাবিত বাইপাস সড়কের নকশা পাঠানো হয়েছে। তাদের দাবি, একটি স্বার্থান্বেষী মহল সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে সম্ভাব্য রুটের আশপাশে জমি ক্রয় করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে।

তারা আরও বলেন, যেসব স্থাপনার সঙ্গে বর্তমানে কোনো সড়ক সংযোগ নেই, সেগুলোর পাশ দিয়ে বাইপাস সড়ক নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে সুবিধা দিতে পারে। এতে সাধারণ জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা উল্লেখ করেন, সাধারণ নিয়ম অনুযায়ী বাইপাস সড়কের সংযোগস্থল বাজার এলাকা থেকে দূরে রাখা হলেও উলিপুরের আমিন মোড় সংযোগটি বাজারের খুব কাছাকাছি নির্ধারণ করা হয়েছে। এতে ভবিষ্যতে যানজট, দুর্ঘটনার ঝুঁকি এবং জনদুর্ভোগ বাড়বে বলে তারা দাবি করেন।

এছাড়া ওই এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, শতাধিক দোকানপাট এবং প্রায় ৭০টিরও বেশি বসতবাড়ি রয়েছে বলে বক্তারা জানান। সামান্য নকশা পরিবর্তনের মাধ্যমে এসব ক্ষতি এড়ানো সম্ভব হলেও প্রভাবশালী মহলের কারণে তা করা হচ্ছে না বলে অভিযোগ করা হয়।

তারা দ্রুত বিষয়টি তদন্ত করে জনস্বার্থে নতুন করে সঠিক নকশা প্রণয়নের দাবি জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন