সারাদেশ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা নদীতে কালবৈশাখী ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা নদীতে কালবৈশাখী ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম।
তিনি জানান, দুপুরের পর থেকেই ঘাট এলাকায় দমকা হাওয়ার তীব্রতা বৃদ্ধি পায়। বিকেল সাড়ে ৪টার দিকে মাঝ পদ্মায় কালবৈশাখী ঝড়ো বাতাসের কারণে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়, যা নৌযান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
নৌপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নদীতে বাতাসের তীব্রতা কমে এলে পুনরায় ফেরি চলাচল চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
১৩০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর