শ্রীনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেফতার
সোমবার, ৮ জুন, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও চারজনসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার, মুন্সীগঞ্জের কঠোর নির্দেশনায় শ্রীনগর থানার একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গত ০৭ জুন ২০২৬ তারিখ রাত ৭টা ৩০ মিনিটে শ্রীনগর থানাধীন কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. সিফাত শেখ (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি দোহার থানার খারাকান্দা এলাকার মৃত আক্তার শেখের সন্তান।
পরবর্তীতে ০৮ জুন ২০২৬ তারিখে পৃথক অভিযানে শ্রীনগর থানা পুলিশের টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আরও চারজন পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলেন—
মো. সাদ্দাম (২৮), গ্রাম: মথুরাপাড়া (জিআর ওয়ারেন্ট)
মো. সায়েদ (৫৫), গ্রাম: দেউলভোগ (সিআর ওয়ারেন্ট)
বিউটি আক্তার (৪০), গ্রাম: পূর্ব বাঘড়া (সিআর ওয়ারেন্ট)
কাজল বেগম (৩৮), গ্রাম: ষোলঘর (সিআর ওয়ারেন্ট)
গ্রেফতারকৃত সকল আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূল ও পলাতক আসামি গ্রেফতারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
১৪২ বার পড়া হয়েছে