সর্বশেষ

সারাদেশ

মাদক প্রতিরোধে সামাজিক ঐক্যের আহ্বান, নড়াইলে সচেতনতামূলক সমাবেশ

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

সোমবার, ৮ জুন, ২০২৬ ২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নড়াইলে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভদ্রবিলা ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রকিব সেন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজিব মোল্যা ও সাব্বির সিকদার। এ সময় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি অজয় কুমার কুন্ডু বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে সমাজে অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়, পারিবারিক অশান্তি সৃষ্টি হয় এবং যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে এবং নড়াইল সদর থানা পুলিশ নিয়মিত মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এজন্য সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর পাশাপাশি তাদের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে তারা কোনো অপরাধ বা মাদকাসক্তির সঙ্গে জড়িয়ে না পড়ে। তিনি উপস্থিত সবাইকে “মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি” এই প্রত্যয়ে শপথ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, অভিভাবক, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন