সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ১০০ ফুট আর্জেন্টিনা পতাকা নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে যখন সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, তখন তারই প্রতিফলন দেখা গেল পটুয়াখালীর কলাপাড়ায়।

বৃষ্টি উপেক্ষা করে ১০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার জাতীয় পতাকা এবং আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ২০ ফুট দীর্ঘ অবয়ব নিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব।

সোমবার বিকেল ৫টায় পৌর শহরের হেলিপ্যাড মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার খেলার মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা আর্জেন্টিনার জার্সি, পতাকা ও বিভিন্ন ব্যানার বহন করেন। এ সময় ‘আর্জেন্টিনা’ ও ‘মেসি’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। বৃষ্টি সত্ত্বেও বিভিন্ন বয়সী হাজারো সমর্থকের উপস্থিতি শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলে।

শোভাযাত্রা শুরুর আগে হেলিপ্যাড মাঠে শিশু, নারী ও তরুণসহ বিভিন্ন বয়সী আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকদের মতে, বিশ্বকাপ উপলক্ষে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন ব্যতিক্রমধর্মী আয়োজন এলাকায় উৎসবের আবহ তৈরি করেছে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করেছে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন