সর্বশেষ

সারাদেশ

নবনির্বাচিত মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সঙ্গে জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ৮ জুন, ২০২৬ ১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
গত ৭ জুন (রবিবার) নবনির্বাচিত মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সাক্ষাৎকালে নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ সময় আইনজীবী সমিতির কার্যক্রম, বিচারপ্রার্থীদের সেবার মানোন্নয়ন এবং জেলা প্রশাসনের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রশাসন ও আইনজীবী সমাজের সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ জেলা প্রশাসন ও আইনজীবী সমাজের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

২৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন