সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় শিশু অপহরণ চক্রের ২ নারী গ্রেপ্তার, ঢাকা থেকে উদ্ধার ৩ শিশু

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া 
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া 

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন এলাকা থেকে অপহৃত দুই শিশুসহ মোট তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশু অপহরণ ও ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেল সাড়ে ৩টায় পোড়াদহ রেলওয়ে থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার আহমদ মইনুল হাসান এ তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহ চর গ্রামের ফতে আক্তার এবং শাহনাজ বেগম।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা শিশু অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন কৌশলে শিশুদের অপহরণ করে চক্রের অন্য সদস্যদের কাছে হস্তান্তর করতেন। পরে ওই শিশুদের বিভিন্ন রেলওয়ে স্টেশন ও জনবহুল এলাকায় ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করা হতো।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালে পোড়াদহ রেলওয়ে জংশন এলাকা থেকে সিফাত (১০) ও মোমিন (৯) নামে দুই শিশুকে অপহরণ করা হয়। অপহরণের পর তাদের ট্রেনে করে যশোরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিক্রি করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় গত ৬ জুন সিফাতের মা শেফালী খাতুন পোড়াদহ রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ফতে আক্তারকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তীতে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে শিশু অপহরণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহনাজ বেগমকেও গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃতদের তথ্য অনুযায়ী রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালায় পুলিশ। সেখানে অনুসন্ধান করে জানা যায়, ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত অবস্থায় উদ্ধার হওয়া কয়েকজন শিশুকে একটি বেসরকারি শিশু পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে।

পরে ওই কেন্দ্র থেকে পোড়াদহ এলাকা থেকে অপহৃত দুই শিশুসহ মোট তিন শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তৃতীয় শিশুটির বাড়িও কুষ্টিয়া জেলায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে শিশু অপহরণ ও ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন