সর্বশেষ

জাতীয়

২০২৮ শিক্ষাক্রমে নতুন ৪ বিষয় যুক্ত হচ্ছে:  শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকার ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে চারটি নতুন বিষয় যুক্ত করার ঘোষণা দিয়েছে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, নতুন এই শিক্ষাক্রমে শিক্ষার্থীদের বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ শ্রেণি থেকে দুটি নতুন বিষয় হিসেবে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক বিকাশের পাশাপাশি সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে আরও উৎসাহিত করা হবে।

অন্যদিকে, ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত করা হবে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে আরও দুটি নতুন বিষয়। এই বিষয়গুলোর মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব জীবনের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাকে আনন্দদায়ক করার লক্ষ্য নেওয়া হয়েছে।

নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে বিদ্যমান কাঠামোর মধ্যে একটি বিস্তৃত অধ্যায় (বড় চ্যাপ্টার) অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে।

সোমবার সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন,
“আমরা বিদ্যমান শিক্ষাক্রমকে বাস্তবসম্মতভাবে পরিমার্জন করে ২০২৭ সালে রিভাইজড সংস্করণ দেব। আর বড় পরিবর্তনগুলো ২০২৮ সালে বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও জানান, শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করার পাশাপাশি কাঠামোগত কিছু পরিবর্তন আনার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও শিক্ষাক্রমে পরিবর্তন ও নতুন বিষয় যুক্ত করার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘদিনের সমস্যাগুলো এক দিনে সমাধান সম্ভব নয়, তবে ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন