সর্বশেষ

সারাদেশ

পাবনায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের ২ কর্মকর্তার অপসারণ দাবি

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ৮ জুন, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ তুলে তাদের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী সেবাগ্রহীতা ও স্থানীয় সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

সোমবার (০৮ জুন) দুপুরে পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা অফিসের সহকারী পরিচালক আহসান উদ্দিন এবং কন্ট্রোল অপারেটর ইমামুল হোসেনের দ্রুত অপসারণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্ব্যবহার এবং সেবাগ্রহীতাদের নানা ধরনের হয়রানির অভিযোগ রয়েছে। তারা আরও বলেন, প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পরও অনেক আবেদনকারীকে অযথা বারবার অফিসে আসতে বাধ্য করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন