সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় গোপালপুর বিদ্যালয়ের ফ্যান, জানালা ও বই বিক্রির অভিযোগ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ৮ জুন, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে পুরনো ও পরিত্যক্ত সামগ্রী বিক্রির অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দপ্তরির বিরুদ্ধে নষ্ট ফ্যান, পরিত্যক্ত ভবনের লোহার জানালা, বিনামূল্যের বই এবং পরীক্ষার খাতা বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার (২৯ মে) বিদ্যালয় বন্ধের দিনে নষ্ট ৪টি ফ্যান, পরিত্যক্ত ভবনের অন্তত ২০টি লোহার জানালা, পুরনো বই এবং পরীক্ষার খাতা কোনো রেজুলেশন বা টেন্ডার ছাড়াই বিক্রি করা হয়। এতে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অভিযুক্ত সহকারী শিক্ষক বিপদ ভঞ্জন অধিকারী দাবি করেন, প্রধান শিক্ষক মিল্টন তালুকদারের নির্দেশেই এসব সামগ্রী বিক্রি করা হয়েছে। তার ভাষ্যমতে, দপ্তরি গণেশ টিকাদারের সঙ্গে তিনি উপস্থিত থেকে প্রায় ২৪ হাজার টাকায় এসব মালামাল বিক্রি করেন।

একইভাবে দপ্তরি গণেশ টিকাদারও জানান, তিনি নিজ উদ্যোগে কিছুই করেননি এবং প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী সহকারী শিক্ষক উপস্থিত থেকে বিক্রির কাজ সম্পন্ন হয়েছে।

অন্যদিকে প্রধান শিক্ষক মিল্টন তালুকদার দাবি করেন, শুধুমাত্র পুরনো বই-খাতা বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। তবে ফ্যান ও জানালা বিক্রির বিষয়ে তিনি অবগত নন বলে জানান। পরে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন।

টুঙ্গিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম তালুকদার জানান, সরকারি সম্পদ বিক্রির ক্ষেত্রে অবশ্যই টেন্ডার বা রেজুলেশন প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তিনি বলেন, নিয়ম ভঙ্গ করে মালামাল বিক্রি করা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন