সর্বশেষ

সারাদেশ

এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় অবরোধ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ৮ জুন, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে ঢাকা–পিরোজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

সোমবার (৮ জুন) দুপুরে টুঙ্গিপাড়া সরকারি কলেজের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রথমে বিক্ষোভ শুরু করেন। পরে একটি মিছিল নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে অবস্থান নেন তারা। এক পর্যায়ে শিক্ষার্থীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ঢাকা–পিরোজপুর মহাসড়ক অবরোধ করে, ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের কলেজের এইচএসসি পরীক্ষা খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। তাদের দাবি, ওই কেন্দ্রের কিছু শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক ও আপত্তিকর আচরণ করেন।

একজন শিক্ষার্থী জানান, তারা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কেন্দ্রে পরীক্ষা দিতে চান না এবং তাদের দাবি—সরকারি কলেজকে নতুন পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হোক।

খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার এবং টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আইয়ুব আলী ঘটনাস্থলে যান। তারা শিক্ষার্থীদের শান্ত করার পাশাপাশি কেন্দ্র পরিবর্তন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দেন।

এরপর প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আইয়ুব আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন