সর্বশেষ

সারাদেশ

বিশ্বকাপ ঘিরে ফরিদপুরে জার্সির বাজারে উচ্ছ্বাস

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ৭ জুন, ২০২৬ ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ফরিদপুর শহরের বিভিন্ন বাজার ও ক্রীড়া সামগ্রীর দোকানে দেশি-বিদেশি জার্সি ও ফুটবল-সম্পর্কিত পণ্যের বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন বাকি থাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা এখন তুঙ্গে।

রোববার সকালে শহরের একাধিক স্পোর্টস দোকান ঘুরে দেখা যায়, আর্জেন্টিনা ও ব্রাজিল দলের জার্সির প্রতি ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি। দোকানগুলোতে ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। মান ও ডিজাইনের ভিন্নতার ওপর ভিত্তি করে জার্সিগুলো ৩৫০ টাকা থেকে শুরু করে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।

জার্সির পাশাপাশি ফুটবল, মোজা, আঙ্কলেটসহ অন্যান্য ক্রীড়া সামগ্রীও ভালো বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। বিশেষ করে তরুণ ও কিশোরদের মধ্যে এসব পণ্যের চাহিদা বেশি দেখা যাচ্ছে।

নিউ মার্কেট এলাকার স্টার স্পোর্টসের স্বত্বাধিকারী মীর মাসুদ করিম বলেন, বিশ্বকাপকে ঘিরে বিক্রি আগের তুলনায় অনেক বেড়েছে। টুর্নামেন্ট শুরু হলে এই বিক্রি আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

শহরের ফুটপাতগুলোতেও বিভিন্ন দেশের জার্সি বিক্রি হতে দেখা গেছে। কাপড়ের মান ও ডিজাইনের পার্থক্যের কারণে এসব পণ্যের দামেও ভিন্নতা রয়েছে।

ব্যবসায়ীদের ধারণা, বিশ্বকাপ যত ঘনিয়ে আসবে এবং উত্তেজনা যত বাড়বে, ততই জার্সি ও ক্রীড়া সামগ্রীর বিক্রি বাড়বে। এতে পুরো টুর্নামেন্টজুড়েই ফরিদপুরের বাজারে জমজমাট পরিস্থিতি বজায় থাকবে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন