সর্বশেষ

সারাদেশ

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

সোমবার, ৮ জুন, ২০২৬ ৩:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলা বন্দর কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন। রোববার (৭ জুন) সকালে বন্দরের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর শফিকুল ইসলাম সরকারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণের পর বন্দর কর্তৃপক্ষের সদস্য, বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সিবিএর অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নবনিযুক্ত চেয়ারম্যান। সভায় বন্দরের চলমান ও অসমাপ্ত প্রকল্পসহ বিভিন্ন কর্মপরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করা হয়।

এ সময় রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বন্দরের সামগ্রিক উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং দলগতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনিক জটিলতা কমিয়ে অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বন্দরের আয় বৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণের বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি। এছাড়া বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকের মাধ্যমে কার্যক্রম আরও সমন্বিত ও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।

১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানকারী রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা ১৯৯২ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, প্রশিক্ষণ ও স্টাফ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বানৌজা ওমর ফারুক ও বানৌজা সমুদ্র জয়ের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বানৌজা দুর্জয়ের কমিশনিং ক্যাপ্টেন এবং বানৌজা ওমর ফারুকের ডিকমিশনিং ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন প্যাট্রোল ক্রাফট ও নৌঘাঁটির নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন।

৫৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন