সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের আহ্বান

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ৭ জুন, ২০২৬ ২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
“পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন: এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের” প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মানববন্ধনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মুন্সীগঞ্জের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সনাক মুন্সীগঞ্জের সভাপতি মো. জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর সময়ের দাবি। তারা উল্লেখ করেন, পরিবেশ দূষণ, কার্বন নিঃসরণ বৃদ্ধি এবং অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের কারণে দেশের পরিবেশগত ঝুঁকি দিন দিন বাড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে উঠছে।

মানববন্ধনের উদ্বোধনী বক্তব্যে সনাকের সহ-সভাপতি মুহাম্মদ নুরুন্নবী মুন্না মুন্সীগঞ্জের পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে সনাক সদস্য ফরিদা ইয়াসমিন এবং সহস্বত্তা মুন্সীগঞ্জের সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি, কার্যকর পরিবেশবান্ধব নীতিমালা প্রণয়ন, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ না করলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আরও তীব্র হতে পারে। এছাড়া পরিবেশ সংরক্ষণে বিদ্যমান আইন বাস্তবায়নের দুর্বলতা এবং জনসচেতনতার অভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষায় সামাজিক আন্দোলন জোরদার করা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। তারা একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট অংশীজনদের জন্য টিআইবি ও সনাকের বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন কাজী কমর উদ্দিন গভর্নমেন্ট ইনস্টিটিউশন মুন্সীগঞ্জের এসিজি সমন্বয়ক অ্যাডভোকেট কামরুল হাসান রাজু, ইয়েস দলনেতা মুন্না ঢালী, সদস্য আব্দুল মান্নান, আতিকা আকবর এবং নাফিসা ইকবাল তানিসা।

এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর সমন্বয়ক ও সদস্য, সরকারি হরগঙ্গা কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন