সর্বশেষ

সারাদেশ

মাদারগঞ্জ পৌরসভায় ১৭.৭৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ৮ জুন, ২০২৬ ২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৭ কোটি ৭৭ লাখ ৮০ হাজার ৪৪২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুর ২টায় পৌরসভার আয়োজনে পৌর হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়।

বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চৌধুরী।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, এবারের রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৬ কোটি ২২ লাখ ১৫ হাজার ৭১৪ টাকা। একই খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকা। এতে রাজস্ব খাতে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ২৭ লাখ ৫৫ হাজার ৭১৪ টাকা।

অন্যদিকে, উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ১১ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার ৭২৮ টাকা এবং এ খাতে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন