সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ৮ জুন, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর নগরীতে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে নগরীর মতিহার থানার কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম নন্দিনী ঘোষ। তিনি স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে স্কুলে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) খাতার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন নন্দিনী। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি তাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আহত শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন