বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৫টি ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস
রবিবার, ৭ জুন, ২০২৬ ১:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়েছে।
রবিবার (৭ জুন) সকালে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের নেতৃত্বে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সিংগীডোবা নদীতে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ করে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় প্রশাসনের এ উদ্যোগে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
১২৮ বার পড়া হয়েছে