সর্বশেষ

সারাদেশ

পাবনায় রিয়া হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, সর্বোচ্চ শাস্তির দাবি

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ৭ জুন, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় নবম শ্রেণীর ছাত্রী রিয়া খাতুন (১৫) হত্যার ঘটনায় বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা

রবিবার (০৭ জুন) দুপুরে পাবনা সদর উপজেলার মাওলানা কসিমুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা পাবনা-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ চলাকালে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।

পাবনা-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ

উল্লেখ্য, গত ৩ জুন সকালে পাবনা সদর উপজেলার ভাড়ারা এলাকায় পদ্মা নদীতে বস্তাবন্দি অবস্থায় রিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

২৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন