সর্বশেষ

আইন-আদালত

উচ্চ আদালতে রামিসা হত্যার রায় পরিবর্তন হবে কি না জানালেন আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৭ জুন, ২০২৬ ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর পল্লবীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতের দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

তিনি বলেন, মামলাটির দ্রুত নিষ্পত্তি বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অর্জন এবং উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে বলে তিনি আশাবাদী।

রোববার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, ঘটনার পর সরকারের পক্ষ থেকে দ্রুত বিচার সম্পন্ন করার সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হয়। ১৯ মে ঘটনার পর দ্রুত তদন্ত শেষ করে ২৪ মে’র মধ্যে চার্জশিট দাখিল করা সম্ভব হয়। পরবর্তীতে ১ জুন চার্জ গঠনের পর মাত্র ছয় কার্যদিবসের মধ্যে বিচার কার্যক্রম শেষ হয়, যা দেশের বিচার ইতিহাসে বিরল ঘটনা বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি এবং নিম্ন আদালতের দীর্ঘ ছুটি থাকলেও সরকারের বিশেষ উদ্যোগে বিচার প্রক্রিয়া অব্যাহত রাখা হয়। প্রধান বিচারপতির সম্মতিতে শিশু ট্রাইব্যুনালকে ছুটির আওতার বাইরে রাখা হয়, যাতে মামলার অগ্রগতি ব্যাহত না হয়।

আইনমন্ত্রী জানান, মৃত্যুদণ্ড সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের মামলার বিচার আরও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, রায় ঘোষণার পর সরকার সন্তোষ প্রকাশ করছে এবং আশা করা হচ্ছে উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে। আইন অনুযায়ী আগামী সাত দিনের মধ্যে মামলার নথি হাইকোর্ট বিভাগে পাঠানো হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।

২৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন