সর্বশেষ

সারাদেশ

শের-ই-বাংলা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

রবিবার, ৭ জুন, ২০২৬ ৯:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ৬ দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি নোটিশের প্রতিবাদ এবং চিকিৎসকদের প্রতি চলমান বিভিন্ন অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে তারা এই কর্মসূচি গ্রহণ করেন।

আজ দুপুর থেকে ইন্টার্ন চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি শুরু করেন। এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা হাসপাতাল পরিচালকের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন।

ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন সংক্রান্ত কমিটির নীতিমালা বাতিল করা, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন করা এবং ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করা।

তারা আরও জানান, এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন