সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ৬ জুন, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ জুন) সকালে এই কর্মসূচির আয়োজন করে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক ফারিহা তানজিন এবং সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) অনিরুদ্ধ দেব রায়।

এছাড়াও র‌্যালিতে অংশগ্রহণ করে রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, স্কাউটস, নার্স, পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা।

র‌্যালি শেষে বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রম আরও জোরদার করতেই আজকের র‌্যালির আয়োজন। বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়, তাই জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।”

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে. এম. বাবর বলেন, “ডেঙ্গুর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এটি প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে এবং কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানাচ্ছি।”

জেলা প্রশাসন, গোপালগঞ্জের উদ্যোগে এবং গোপালগঞ্জ পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও সামাজিক দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন