সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর কারণে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ৬ জুন, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী শহরের তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

রাজপাড়া থানা পুলিশের তথ্য অনুযায়ী, নিহত কিশোরের বাবার নাম সাজু। তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। বর্তমানে তারা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

ফায়ার সার্ভিস জানায়, সকাল পৌনে ১১টার দিকে তারা ঘটনাটি সম্পর্কে খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, তেরোখাদিয়া স্টেডিয়ামের মেইনগেটের সামনে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘু পাখির বাসা থেকে বাচ্চা নামানোর সময় কিশোরটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে বৈদ্যুতিক তার ও আশপাশের টিনের সঙ্গে আটকে পড়ে গুরুতর আহত অবস্থায় ঝুলে ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠায়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক বেলা সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

৩৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন