সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধায় জুয়া খেলার অভিযোগে পাঁচজন গ্রেফতার

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

শনিবার, ৬ জুন, ২০২৬ ৯:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধা সদর উপজেলায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাঙা ডিপবাজার গোরস্থান পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় আঃ হালিমের একটি পতিত জমিতে টাকার বিনিময়ে তাস খেলার অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আলমগীর হোসেন (৩২), মোঃ রুবেল মিয়া ওরফে পন্তু (২৮), মোঃ নাজমুল মিয়া ওরফে নাজু (৪৫), মোঃ মেহেদী হাসান (৩৮) এবং মোঃ শহিদুল ইসলাম (৪৭)। তারা সবাই রামচন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন