সর্বশেষ

সারাদেশ

চারঘাট থানার ওসির বিরুদ্ধে মাদক মামলায় অনিয়মের অভিযোগ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ৬ জুন, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর চারঘাট থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন তুহিনের বিরুদ্ধে এক মাদক কারবারীকে মামলার বাইরে রাখার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ফেরত দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মে রাতে চারঘাট উপজেলার পাটিয়াকান্দি সেতু এলাকায় পুলিশের একটি অভিযানের সময় এক ব্যক্তি মোটরসাইকেল ও ফেনসিডিল ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ করে।

অভিযোগে বলা হয়েছে, জব্দ করা আলামতের বিষয়ে আনুষ্ঠানিক নথিতে শুধুমাত্র ৯৯ বোতল ফেনসিডিল উল্লেখ করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল ফেরত দেওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে মামলার আওতার বাইরে রাখার অভিযোগও উঠেছে। এ ঘটনায় ওসি (তদন্ত) নাসির উদ্দিন তুহিনের পাশাপাশি থানার দুই উপপরিদর্শক (এসআই) সিরাজ ও লাল মিয়ার নামও আলোচনায় এসেছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি (তদন্ত) নাসির উদ্দিন তুহিন। তিনি বলেন, ফেনসিডিল সাধারণ ডায়েরি (জিডি) মূলে জব্দ করা হয়েছে এবং কোনো ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে কাউকে মামলার বাইরে রাখার অভিযোগ সঠিক নয়।

অন্যদিকে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, বিষয়টি সম্পর্কে তিনি বিস্তারিত অবগত নন। অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

৩২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন