সর্বশেষ

সারাদেশ

বিশ্ব পরিবেশ দিবসে মোংলায় র‍্যালি, বৃক্ষরোপণ ও জলবায়ু সচেতনতা কর্মসূচি

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শনিবার, ৬ জুন, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

শুক্রবার রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং নবলোক পরিষদ বাস্তবায়িত আরএইচএল (RHL) প্রকল্পের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন (CCA) দলের উপকারভোগীদের মধ্যে ৫০টি নিম গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে করতোয়া, কর্ণফুলী, বাসন্তী ও মহুয়া জলবায়ু পরিবর্তন অভিযোজন দলের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে আরএইচএল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী মোবারক হোসেন বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব তুলে ধরে পরিবেশ সংরক্ষণে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

টেকনিক্যাল অফিসার (এনভায়রনমেন্ট অ্যান্ড মনিটরিং) আবু সাঈদ সিদ্দিকী বলেন, বিশ্ব পরিবেশ দিবসের মূল লক্ষ্য হলো পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। তিনি জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার প্রভাব এবং পরিবেশ দূষণের ঝুঁকি মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তাই পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং জলবায়ু সহনশীল জীবনযাত্রা গড়ে তোলা সময়ের দাবি।

তারা আরও জানান, আরএইচএল প্রকল্পের মাধ্যমে দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ, বিকল্প জীবিকায়ন, কাঁকড়া চাষ, ছাগল পালন এবং জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, ব্যাপক বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন