সর্বশেষ

সারাদেশ

মোংলায় নির্জন জায়গায় ভ্যান থামিয়ে প্যাসেঞ্জারকে যৌন নিপীড়ন

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শনিবার, ৬ জুন, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় এক নারী গার্মেন্টস কর্মীকে যৌন পীড়নের অভিযোগে লুইচ আদিত্য (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত লুইচ আদিত্য মোংলা উপজেলার দক্ষিণ কাইনমারী এলাকার মৃত প্রকাশ আদিত্যের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই ইমামুল ইসলাম জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউজ রোড এলাকায় টিএনটি মসজিদের সামনে একটি ফাঁকা স্থানে যাত্রী হিসেবে থাকা ওই নারীকে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ভ্যানচালক প্রথমে ওড়না গাড়ির চাকায় আটকে যাওয়ার মিথ্যে কথা বলে ভ্যান থামান। পরে তিনি নারী যাত্রীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অতীতে অভিযুক্তের বিরুদ্ধে এরকম অপরাধের অভিযোগ আরো আছে।

৪৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন