সর্বশেষ

সারাদেশ

কাচারিঘাটের ‘রফিক চা স্টল’: চা বিক্রেতা থেকে শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শনিবার, ৬ জুন, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ নগরীর কাচারিঘাটে পুরাতন ব্রহ্মপুত্র নদের বালুচরে অবস্থিত ‘রফিক চা স্টল’ স্থানীয়দের কাছে এক পরিচিত নাম।
রফিক চা স্টল

স্টলটির স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম রফিক শুধু একজন চা বিক্রেতা নন, শ্রমজীবী মানুষের অধিকার ও সামাজিক বিভিন্ন ইস্যু নিয়েও সক্রিয়ভাবে কাজ করছেন।

প্রতিদিন নগরীর বিভিন্ন বয়স ও পেশার মানুষ কাচারিঘাট এলাকায় এসে রফিকের তৈরি চা পান করেন। চায়ের কাপে চুমুকের সঙ্গে চলে নানা বিষয় নিয়ে আলোচনা ও আড্ডা। সময়ের সঙ্গে সঙ্গে রফিকের চা স্টলটি স্থানীয় মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

ময়মনসিংহ নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া পুরাতন ব্রহ্মপুত্র নদের অপর পাড়ের ঋষিপাড়ায় রফিকের বসবাস। প্রতিদিন নদী পার হয়ে তিনি কাচারিঘাটের বালুচরে এসে তার উন্মুক্ত চা স্টল পরিচালনা করেন। রাত পর্যন্ত চলতে থাকা এই স্টল স্থানীয়দের কাছে একটি পরিচিত আড্ডাকেন্দ্র হিসেবে পরিচিত।

শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম কাছ থেকে দেখেই বড় হয়েছেন রফিক। ফলে তাদের অধিকার, জীবনমান ও সামাজিক অবস্থান নিয়ে তার মধ্যে রয়েছে বিশেষ সচেতনতা। চা বিক্রির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন।

বর্তমানে তিনি ময়মনসিংহের গণসাংস্কৃতিক সংগঠন ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’-এর সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

এছাড়া নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’ এবং প্রত্নতাত্ত্বিক সংগঠন ‘পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল’-এর বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।

স্থানীয়দের মতে, রফিকের চা স্টল শুধু চা পান করার স্থান নয়; এটি সমাজ, সংস্কৃতি ও জনস্বার্থের নানা বিষয় নিয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিতি পেয়েছে।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন