সর্বশেষ

সারাদেশ

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদে ফাটল, হস্তান্তর প্রক্রিয়া স্থগিত

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৩:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকা উপজেলার বহুল প্রতীক্ষিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ভবনের একাধিক স্থানে ফাটল দেখা দেওয়ায় উদ্বোধন কার্যক্রম অনিশ্চয়তায় পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রায় ৯ হাজার ৪৩৫ কোটি টাকার এই প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলা পর্যায়ের মসজিদ নির্মাণে নকশা ও অবস্থানভেদে গড়ে ১৫ থেকে ১৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ভালুকা মডেল মসজিদের নির্মাণকাজ করছে নাঈমা রহমান নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার দায়িত্বে রয়েছেন রাজিব চৌধুরী।

সরেজমিনে দেখা যায়, মসজিদ ভবনের দেয়ালসহ বিভিন্ন অংশে ছোট-বড় একাধিক ফাটল রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ফাটল দেখা দেওয়ার পর তা দ্রুত ঢেকে ফেলার চেষ্টা করা হয়েছে, যা নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে।

স্থানীয় মুসল্লিরা জানান, সরকারি এই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় উদ্বোধনের আগেই ত্রুটি ধরা পড়া অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত কারিগরি তদন্তের মাধ্যমে ফাটলের কারণ নির্ণয় ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

জানা যায়, ত্রুটি ধরা পড়ায় এখনও মসজিদটি হস্তান্তর গ্রহণ করেনি যাচাই-বাছাই কমিটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিটি ভবনটি পরিদর্শন করে ত্রুটি চিহ্নিত করেছে।

উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, পরিদর্শনে কিছু ত্রুটি পাওয়া গেছে এবং তা মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। মেরামত শেষে পুনরায় যাচাই করে প্রতিবেদন দেওয়া হবে।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ত্রুটিযুক্ত অবস্থায় ভবনটি গ্রহণ করা হয়নি এবং প্রকল্পের মান নিশ্চিত করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ময়মনসিংহ গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ফাহমিদ ইফতেখার আলী বলেন, কিছু ত্রুটি পাওয়ায় ঠিকাদারকে সেগুলো দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। কাজ শেষ হলে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন