সর্বশেষ

সারাদেশ

বেগমগঞ্জে নিখোঁজের ১৫ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১০:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজের নিচে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাদ্দাম হোসেন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের আরজু মেম্বার বাড়ির সাবের হকের ছেলে। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ঈদের ছুটিতে সাদ্দাম বাড়িতে আসেন। ঘটনার দিন বিকেলে তিনি সাইকেল নিয়ে শরীফপুর ইউনিয়নের গয়েজপুর গ্রামের এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যান। রাত ৮টার দিকে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে রাত ১২টার পরও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরদিন দুপুরে স্থানীয় এক ব্যক্তি নির্মাণাধীন ব্রিজের নিচে খালে একটি মরদেহ পড়ে থাকার খবর দিলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাদ্দামকে শনাক্ত করেন।

নিহতের মামা অভিযোগ করে জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি কীভাবে ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে সন্দেহজনক হিসেবে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন