সর্বশেষ

সারাদেশ

জামালপুরে আলাদা ঘটনায় নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে আলাদা তিনটি ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে মাদারগঞ্জ উপজেলায় হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়।

একই দিনে সরকারি আশেক মাহমুদ কলেজে গোসল করতে নেমে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদী থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার কৃষক টুনু আকন্দ (৬২) বুধবার দুপুরে মাঠে খড়ের কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। বৃহস্পতিবার সকালে তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নান্দিনা গোপালপুর এলাকায় তিনি মারা যান।

অন্যদিকে, সরকারি আশেক মাহমুদ কলেজ এলাকায় গোসল করতে নেমে রাফি হোসেন নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া, দেওয়ানগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদী থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। মরদেহটি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

২৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন