পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার
বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে আগামী রোববার।
বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন।
মামলায় আসামি পক্ষ ও রাষ্ট্রপক্ষ উভয়ই তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মুসা কলিমুল্লাহ যুক্তি উপস্থাপন করে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের নির্দোষ দাবি করেন এবং তাদের খালাসের আবেদন জানান।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু আদালতে দাবি করেন, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আবেদন জানান।
আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার দিন ধার্য করেন।
১৭৩ বার পড়া হয়েছে