সর্বশেষ

সারাদেশ

ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর মরদেহ পরদিন উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত শিক্ষার্থীর নাম মো. মোকরামিন হাসান রাফি (২৫)। তিনি স্থানীয় আবুল হোসেনের ছেলে এবং ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) বিকেল ৩টার দিকে রাফি তার তিন বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা সাঁতরে নদীর গভীর অংশে চলে যান। তখন দুই বন্ধু কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাফি পানির প্রবল স্রোতে তলিয়ে যান।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়, তবে তখনো তার সন্ধান পাওয়া যায়নি।

পরদিন বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বয়রা বাজার এলাকার বয়রা ঘাট সংলগ্ন নদী থেকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।


নিহতের ফুফাতো ভাই এখলাছুর রহমান বলেন, রাফি সাঁতার জানতেন। তবে স্রোতের কারণে তিনি পানিতে ভেসে যেতে থাকেন এবং চেষ্টা করেও তীরে উঠতে পারেননি। তিনি আরও জানান, রাফি ছিলেন ভালো স্বভাবের একজন তরুণ, তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদ জোহর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন