সর্বশেষ

সারাদেশ

জামিনে কারামুক্ত নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৬:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। বিষয়টি তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ নিশ্চিত করেছেন।

এর আগে, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় প্রথমে তাকে আটক করা হয়। পরে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আইনজীবী সূত্রে জানা যায়, সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন গত ১৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত বহাল রাখেন। পরবর্তীতে তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন নিশ্চিত হওয়ায় কারামুক্তির পথ সুগম হয়।

আদালতের নির্দেশনা অনুযায়ী, তার বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলায় জামিন বহাল থাকায় তিনি কারাগার থেকে মুক্তি পান।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তার মুক্তির খবরে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। এদিকে তার কারামুক্তিকে কেন্দ্র করে স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনেও নতুন আলোচনা শুরু হয়েছে।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন