সর্বশেষ

সারাদেশ

বেনাপোল সীমান্তের জিরো লাইনে থাকা ১০ নারী-পুরুষ ও শিশু নিখোঁজ

শেখ ফারহান সাদাফ, বেনাপোল
শেখ ফারহান সাদাফ, বেনাপোল

বুধবার, ৩ জুন, ২০২৬ ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের জয়ন্তীপুর সীমান্তের জিরো লাইনে অবস্থান করা ১০ জন নারী, পুরুষ ও শিশুর খোঁজ মিলছে না।

তিন দিন ধরে সীমান্তের ওই সংবেদনশীল এলাকায় অবস্থান করার পর বুধবার (৩ জুন) সকাল থেকে তাদের আর কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও সীমান্ত সংশ্লিষ্টরা।

স্থানীয়দের ভাষ্যমতে, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার জয়ন্তীপুর সীমান্ত এলাকা থেকে রোববার (৩১ মে) গভীর রাতে কাঁটাতারের গেট খুলে ওই ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সতর্ক অবস্থানে থাকায় তারা সীমান্তের শূন্যরেখায় আটকে পড়ে।

এরপর সোমবার (১ জুন) দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো পক্ষই তাদের গ্রহণ করেনি বলে জানা যায়। ফলে তারা জিরো লাইনের খোলা জায়গায় অবস্থান করছিলেন।

মঙ্গলবার (২ জুন) পর্যন্ত তাদের ব্যবহৃত ব্যাগ ও লাগেজ সীমান্তের একটি খালি জমিতে পড়ে থাকতে দেখা যায়। তবে বুধবার সকালে ওই স্থানে আর কোনো ব্যাগ বা অবস্থানের চিহ্ন পাওয়া যায়নি।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আগের দিন ঝোপঝাড় ও গাছের নিচে অবস্থানরত ব্যক্তিদের দেখা গেলেও পরদিন সকাল থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে বিজিবি পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

প্রেরক
শেখ ফারহান সাদাফ

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন