সর্বশেষ

সারাদেশ

খানজাহান আলী (রহ.) মাজারের দিঘি থেকে একমাত্র কুমির অপসারণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট
স্টাফ রিপোর্টার, বাগেরহাট

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটি জননিরাপত্তার স্বার্থে অপসারণ করা হয়েছে।

সম্প্রতি কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যু হওয়ার পর প্রশাসন প্রাণীটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকালে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা মাজার এলাকায় উপস্থিত হন। সকাল সাড়ে ১০টার দিকে দিঘির পূর্ব পাড়ে কুমিরটির অবস্থান শনাক্ত করা হয়। পরে শুরু হয় সেটিকে ধরার অভিযান।

দুপুর ১২টার দিকে খাবার ব্যবহার করে কুমিরটিকে নিয়ন্ত্রণে আনা হয় এবং দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। এরপর সেটিকে দিঘি থেকে তুলে নিরাপদভাবে একটি গাড়িতে করে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন জানান, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিরটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাণীটির পরবর্তী ব্যবস্থা সম্পর্কে পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন