সর্বশেষ

খেলা

সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছে পাহাড়ের সাত জিমন্যাস্ট

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বুধবার, ৩ জুন, ২০২৬ ১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য জুনিয়র ও সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নশিপস (SGP) ২০২৬-এর ২১তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বান্দরবানের লামা উপজেলার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের সাতজন উদীয়মান জিমন্যাস্ট।

১ জুন থেকে ৮ জুন পর্যন্ত চলমান এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন থেকে তাদের চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

মনোনীত খেলোয়াড়রা হলেন— উহাই মং মার্মা, প্রেনথৈ ম্রো, মংচিং প্রু ত্রিপুরা, মেনটন টনি ম্রো, উটিংওয়াং মার্মা, রাজীব চাকমা এবং ওয়ে ওয়ে সাই মার্মা।

দূরবর্তী পার্বত্য অঞ্চলের এই কিশোর জিমন্যাস্টরা দীর্ঘদিনের কঠোর অনুশীলন, শৃঙ্খলা ও নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের গড়ে তুলেছে। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ তাদের প্রতিভা বিকাশে আধুনিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করে আসছে।

ফলে জাতীয় পর্যায়ের সাফল্য পেরিয়ে এবার তারা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা বহনের সুযোগ পেয়েছে, যা দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, পাহাড়ি অঞ্চলের তরুণদের এমন আন্তর্জাতিক অংশগ্রহণ বাংলাদেশের জিমন্যাস্টিকস অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন খেলোয়াড়দের সফলতা কামনা করেছে। তারা আশা প্রকাশ করেছে, এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জিমন্যাস্টরা দেশের জন্য গৌরব বয়ে আনবে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন