সর্বশেষ

সারাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে জমি বিরোধে সংঘর্ষে চারজন আহত, থানায় মামলা

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বুধবার, ৩ জুন, ২০২৬ ১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুই নারীসহ চারজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজন

আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর বুধবার (৩ জুন) দুপুরে ভুক্তভোগী আজিজুর রহমান বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মামলা সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় লাইলি বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী সুলতান মিয়ার পরিবারের প্রায় দুই শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ ওই জমিতে সুলতান মিয়া ও তার লোকজন জোরপূর্বক একটি পাকা টয়লেট নির্মাণ শুরু করেন। এতে বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরবর্তীতে অভিযুক্তরা লাঠিসোটা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। এতে লাইলি বেগম (৫০), মালেকা বেগম (৫৫), আজিজুর রহমান (৪৫) এবং মিন্টু মিয়া (৪২) গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে মিন্টু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন