সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জের পদ্মায় ভাঙন এলাকা পরিদর্শনে এমপি ও জেলা প্রশাসক

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সম্ভুহালদারকান্দি এলাকায় পদ্মা নদীর শাখা নদীর বাম তীরে চলমান নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
ভাঙন এলাকা পরিদর্শনে এমপি ও জেলা প্রশাসক

বুধবার (৩ জুন) অনুষ্ঠিত এ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আখলাক উল জামিল, মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী।

মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী

পরিদর্শনকালে প্রতিনিধি দল নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ভাঙনের বর্তমান অবস্থা, ক্ষয়ক্ষতির মাত্রা এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে স্থানীয়দের বক্তব্য শোনেন তারা।

জেলা প্রশাসক ও সংসদ সদস্য নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং আপদকালীন কাজ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিনিধি দলের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়

নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় জরুরি কারিগরি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তারা।

এ সময় স্থানীয় জনগণের জানমাল ও বসতভিটা রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

২৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন