সর্বশেষ

সারাদেশ

বেনাপোল সীমান্তে শূন্যরেখায় আটকে আছে ১০–১২ জন নারী-পুরুষ ও শিশু, সমাধানহীন পতাকা বৈঠক

স্টাফ রিপোর্টার, যশোর
স্টাফ রিপোর্টার, যশোর

বুধবার, ৩ জুন, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ঠেলে পাঠানো ১০ থেকে ১২ জন নারী, পুরুষ ও শিশু দ্বিতীয় দিনের মতো শূন্যরেখায় (জিরো লাইন) অবস্থান করছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো কার্যকর সমাধান না হওয়ায় পরিস্থিতির অচলাবস্থা অব্যাহত রয়েছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) গভীর রাতে কাঁটাতারের গেট খুলে ওই ব্যক্তিদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধার কারণে প্রাথমিকভাবে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে সীমান্তের বিভিন্ন গেট ব্যবহার করে তাদের পাঠানোর চেষ্টা করা হলেও পরিস্থিতি জটিল আকার ধারণ করে।গত শনিবার সন্ধ্যায় বিএসএফ প্রায় ১২০ জন ব্যক্তিকে বিভিন্ন দলে ভাগ করে সীমান্তে আনে বলে জানা যায়। পরে একাধিকবার সীমান্ত অতিক্রম করানোর চেষ্টা করা হলেও বিজিবির সতর্ক অবস্থানের কারণে তা সফল হয়নি।

এদিকে গতকাল সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো সমাধান না আসায় শূন্যরেখায় থাকা ১০–১২ জন এখনো মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে তারা দুর্বল হয়ে পড়ছে বলে জানা গেছে।

সীমান্তের সার্চলাইট বন্ধ করে কৌশলে প্রবেশের চেষ্টা করা হলেও বিজিবির টহল দল তা প্রতিহত করে। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করা হচ্ছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। বিএসএফের ঠেলে পাঠানো ১০–১২ জন এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”

এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন