সর্বশেষ

সারাদেশ

শাহ আমানত সেতু এলাকায় পিকআপের ধাক্কায় স্কুলশিক্ষক ও তাঁর বাবার মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক ও তাঁর বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিধান মল্লিক এবং তাঁর বাবা দুর্গাপদ মল্লিক। তাঁদের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে শাহ আমানত সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহিন সরওয়ার জানান, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী বিধান মল্লিক ও তাঁর বাবা মোটরসাইকেলে করে নতুন ব্রিজ এলাকা থেকে নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে নতুন ব্রিজের প্রথম সিঁড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর পিকআপের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন