সর্বশেষ

সারাদেশ

নেত্রকোণায় ঘরে ঢুকে নারীকে হত্যা, আহত স্বামী-ছেলে

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোণা শহরের উত্তর কাটলী এলাকায় নিজ বাসায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও ছেলে গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগমের (৫২) পরিবারের দাবি, পূর্ব বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। হামলার সময় মনোয়ারা বেগম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে রক্ষা করতে গেলে তার স্বামী আবুচান মিয়া (৬০) ও ছেলে মুন্না মিয়া (২৫) আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন