সর্বশেষ

সারাদেশ

দিঘিতে কুমিরে টেনে নেয়া শিশুর মরদেহ উদ্ধার 

স্টাফ রিপোর্টার, বাগেরহাট
স্টাফ রিপোর্টার, বাগেরহাট

মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৪:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরের হামলার শিকার হয়ে নিখোঁজ হওয়া সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা রাতভর অভিযান চালিয়ে ঘটনার প্রায় নয় ঘণ্টা পর মরদেহটি উদ্ধার করেন।

সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নে অবস্থিত খান জাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘির মহিলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম ফাতেমা (৭)। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোসলের সময় দিঘিতে থাকা একটি কুমির শিশুটিকে আক্রমণ করে পানির নিচে টেনে নিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নৌকার সাহায্যে উদ্ধার তৎপরতা শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম।

বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটে দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন