সর্বশেষ

সারাদেশ

চৌদ্দগ্রামে ৬ ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

সোমবার, ১ জুন, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক ঘটনায় মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানের ছেলে আয়ান (১২), কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের মোহাম্মাদ (২) এবং মুন্সীরহাট ইউনিয়নের শাহাদাত (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে পৃথক সময়ে তিন শিশু অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, পানিতে ডুবে যাওয়া তিন শিশুকেই হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। তিনি শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, একই দিনে তিন শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

একই দিনে পৃথক ঘটনায় তিন শিশুর প্রাণহানিতে চৌদ্দগ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
 

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন