সর্বশেষ

সারাদেশ

সাতদিন পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

সোমবার, ১ জুন, ২০২৬ ১০:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১ জুন) থেকে বন্দরটির স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হওয়ায় ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে ভোমরা-ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলেছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশন এবং ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনার মাধ্যমে উভয় দেশের সম্মতিতে ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। ঈদের ছুটি শেষে সোমবার থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) তুফান মণ্ডল বলেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপারে কোনো বিঘ্ন ঘটেনি। পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিতভাবে দুই দেশের মধ্যে যাতায়াত করেছেন।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন কবীর তরফদার জানান, ঈদকে কেন্দ্র করে সাময়িক বিরতির পর সোমবার থেকে বন্দরের সব কার্যক্রম পুরোদমে চালু হয়েছে।

অন্যদিকে, ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমান বলেন, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম চলমান ছিল। সোমবার থেকে আমদানি-রফতানি কার্যক্রমও পুনরায় শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, বন্দরটির কার্যক্রম স্বাভাবিক হওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক পণ্য পরিবহন ও ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন