অসুস্থতার কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
সোমবার, ১ জুন, ২০২৬ ৯:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক আবেদনে তিনি জানান, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। দীর্ঘদিনের এই অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম ও দায়িত্ব যথাযথভাবে পালন করতে তার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কাজের ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখার স্বার্থে নিজের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করছেন। এ কারণে পদত্যাগপত্রটি গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানান।
এ বিষয়ে পদত্যাগপত্র গ্রহণ বা পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
২২৫ বার পড়া হয়েছে