সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রাম নগরীর হোটেল থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

সোমবার, ১ জুন, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম নগরীর ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত ‘রয়েল পার্ক’ নামের একটি আবাসিক হোটেল থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার রাতে ওই নারী ও পুরুষ স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। হোটেলের রেজিস্টার অনুযায়ী, নিহত পুরুষের নাম মোহাম্মদ রিপন এবং নারীর নাম সোনিয়া বলে উল্লেখ রয়েছে।

সোমবার (আজ) সকাল ১১টার দিকে হোটেল কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত ওই হোটেল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, কীভাবে এবং কেন তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন