সর্বশেষ

সারাদেশ

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা 

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

সোমবার, ১ জুন, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘দুগ্ধ উৎপাদনে নারী খামারী—উন্নয়নে অগ্রযাত্রা’।

সোমবার (১ জুন) দুপুরে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি দুগ্ধ উৎপাদনে নারী খামারিদের অবদান তুলে ধরে তাদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন সম্প্রসারণে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দেশের দুগ্ধ খাতের উন্নয়নে নারী খামারিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং তাদের জন্য প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ব দুগ্ধ দিবসের তাৎপর্য তুলে ধরে অংশগ্রহণকারীরা দেশের দুগ্ধ শিল্পের টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন