চাঁপাইনবাবগঞ্জে সাফা ফাউন্ডেশনের প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত
রবিবার, ৩১ মে, ২০২৬ ৫:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে মানবিক ও সমাজসেবামূলক সংগঠন সাফা ফাউন্ডেশন-এর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) বাদ আসর শহরের একটি অডিটোরিয়ামে সংগঠনটির চেয়ারম্যান ও নূরুল ইসলাম বুলবুল-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবগঠিত ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, সংগঠনের ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু জাফর মো. মোসলেহ উদ্দিন। এছাড়া সেক্রেটারি হিসেবে অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং কোষাধ্যক্ষ হিসেবে অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ দায়িত্ব পালন করছেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর শহিদুল ইসলাম, মো. শামিম উদ্দিন, মাহমুদুর রহমান, আনোয়ারুল ইসলাম মাসুম, মোসা. আনজুয়ারা, মোসা. ইয়াসমিন আরাসহ আরও অনেকে।
সভায় সংগঠনটির চলমান মানবিক কার্যক্রমের কথাও তুলে ধরা হয়। গত কোরবানির ঈদে তিনটি পশুর মাংস প্রায় ২৭০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয় বলে জানানো হয়।
বক্তারা বলেন, মানবসেবাকে মূল লক্ষ্য হিসেবে সামনে রেখে সাফা ফাউন্ডেশন ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
১৬২ বার পড়া হয়েছে